চাল নিয়ে কারসাজি করায় জরিমানা ৫২ হাজার

রোকন মিয়া, কুড়িগ্রাম | ২৪ আগষ্ট ২০২২, ১৯:৪৯

সংগৃহীত

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি অটো চাউল কল, দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ফিলিং স্টেশন।

মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃমোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।

উক্ত বাজার অভিযানে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড়ে অবস্থিত আর আর মিনি অটো চাউল কলের মালিক মুকুল হোসেনকে উনত্রিশ চালকে আটাশ চাল হিসেবে প্যাকেটজাত করে ভোক্তা সাধারণের সাথে প্রতারণা করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা, ভুরুঙ্গামারী বাজারে অবস্থিত বারেক চাউল ঘরের মালিক আঃ বারেককে উনত্রিশ চাল আটাশ হিসেবে বেশি দামে বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভুরুঙ্গামারী বাজারের ফাতেমা ট্রেডার্স এর মালিক আনারুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা ও মাপে কম দেওয়ার অপরাধে দেওয়ানের খামারে অবস্থিত সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তীকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ অভিযানে সাথে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবু বকর সিদ্দিক ও ভুরুঙ্গামারী থানা পুলিশ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা