রাণীশংকৈলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ২৩ আগষ্ট ২০২২, ০৪:৫৮

সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়াসহ সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলায় বর্বরোচিত পুলিশের গুলিতে দুই নেতা নিহতের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ আগষ্ট ) বিকাল সাড়ে ৫টায় পৌরশহরের পলাশ মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিকালে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে তিনরাস্তার মোড়স্থ পলাশ মার্কেটে এসে শেষ হয়।

পরে সেখানে রাণীশংকৈল উপজেলা বিএনপি'র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমান সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ও সুলতানুল ফেরদোস নম্র জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সোহেল রানাসহ উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেনকদল, মহিলাদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 

বক্তারা ভোলায় পুলিশের গুলিতে নিহত সেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম নিহতের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার প্রশাসনের বন্দুকের নল ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। সরকারের অপশাষনের বিরুদ্ধে জনগণ যখনই রূখে দাঁড়ায়, তখনই তারা দানবীয় কায়দায় পাখীর মত গুলি করে মানুষ হত্যা করে। এখন জনগণের ধর্য্যরে বাধ ভেঙ্গে গেছে আর এই ভয়ে সরকার পালানোর পথ খুঁজছে।

বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ নিজেরা দেউলিয়া হয়ে পড়ায় নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় ষড়যন্ত্র প্রতিরোধে রাস্তায় নামার ঘোষণা দেন বক্তারা।

বর্তমান রাতের আঁধারে ভোট করা সরকার মধ্যরাতে জ্বালানি তেলে মূল্য বৃদ্ধি করেছে। তারা জনগণের কথা চিন্তা না করে একাজ করেছে। তাদের হাত থেকে জনগণকে বাঁচাতে সবাই আজ মাঠে নেমেছে। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবো না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা