মোবাইল গেমস আসক্তি: প্রাণ গেল এসএসপি পরীক্ষার্থীর

নোয়াখালী প্রতিনিধি | ২২ আগষ্ট ২০২২, ১৯:২৬

সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে গভীর রাত পর্যন্ত ল্যাপটপ চালানোর জন্য মা বকা দেয়ায় অভিমান করে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (২১ আগষ্ট) বিকেল ৪টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, একই দিন সকাল ১০টার দিকে উপজেলার শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোর আশরাফুল ইসলাম (১৬) উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মো.দেলোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে বলছে, গভীর রাত পর্যন্ত ল্যাপটপ চালানোর কারণে গত শনিবার দিবাগত রাতে ওই কিশোরকে তার মা বকাঝকা করে। এ নিয়ে অভিমান করে রোববার ভোর রাতের দিকে নিজের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরিবারের দাবি, মোবাইল গেমসে আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য চাপ দেওয়ায় সে আত্মহত্যা করে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা