রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল | ২২ আগষ্ট ২০২২, ১৮:৫৫

সংগৃহীত

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে মিনহাজুল ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (২১ আগষ্ট ) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার খঞ্জনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজুল ইসলাম উপজেলার খঞ্জনা গ্রামের আইনুল হকের ছেলে। 

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার ফিরোজ আলম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন শিশুটির মা গরুর ঘাস কাটতে বাইরে যায়। বাড়ির উঠানে শিশুটি খেলা করছিল। একসময় শিশুটি সবার অগোচরে বাড়ির পাশে নিজ পুকুরের কাছে গেলে পানিতে পড়ে যায়। ঘন্টাখানেক পরে শিশুটির মা বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে । 

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর এসময় বাড়ির উঠানের পাশে থাকা পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান। তখন এলাকার লোকজনের সহযোগিতায় শিশুটিকে পুকুর থেকে তুলে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা