ডেমরায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

বজলুর রহমান/সালে আহমেদ | ১৯ আগষ্ট ২০২২, ০৪:৩১

সংগৃহীত

রাজধানীর ডেমরা থানাধীন মাতুয়াইল ফার্মের মোড় এলাকায় একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ১৮ আগষ্ট সকালে কুমিল্লা প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামক কারখানাটিতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে।আগুনে কারখানাটির কোটি টাকার মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে।এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।তবে প্রাথমিক ভাবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বলেন, আমরা সকাল সাড়ে সাতটার দিকে মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পাই। প্রথমে আমাদের দুটি ইউনিট আগুন নেভানোর জন্য যায়। পরে আরো ও চারটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। এতে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো ও বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও সূত্রপাত সম্পর্কে জানতে পারিনি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

স্থানীয়রা জানান কারখানাটিতে অগ্নিনির্বাপনের কোন ব্যবস্থা না থাকায় আগুন লাগার পরে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।কারখানাটি মালিক মোঃ কাওসার আহমেদ ও রাকিব নামে দুজন ব্যাক্তি যৌথ পরিচালনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা