বান্দরবানের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক সেনা নিহত, আহত ৩

বান্দরবান প্রতিনিধি | ১৭ আগষ্ট ২০২২, ০৫:০৬

সংগৃহীত

বান্দরবানের থানচি-আলীকদম সড়কে সেনাবাহিনীর ১৬ ইসিবির জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে শিমুল(২৮) নামে এক সৈনিক নিহত হন।

১৬ আগষ্ট মঙ্গলবার বিকালে থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড় এলাকার ২৮ কিলো নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সৈনিকের নাম শিমুল (২৮)। আহতরা হলেন—জিপের চালক কর্পোরাল প্রবীর (২৬), সৈনিক ফরহাদ ও সৈনিক ইব্রাহীম। আহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়েছে।

সেনাসুত্রে জানা গেছে, সেনাবাহিনীর সদস্যদের নিয়ে জিপটি আলীকদম সড়ক হয়ে থানচি দিকে আসছিল। এসময় ২৮ কিলো নামক স্থানে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন সেনাবাহিনী পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রেরণ করেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদীপ্ত রায় জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে হেলিকপ্টারে করে সম্মিলিত চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।

উল্লেখ্য, ১২ জুলাই মঙ্গলবার একই স্থানে পর্যটকবাহী নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারে স্বামী- স্ত্রী গুরুতর আহত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা