বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল 

কাঙ্ক্ষিত ইলিশ না নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা

রেজাউল ইসলাম,বরগুনা | ১১ আগষ্ট ২০২২, ১৮:৩৪

সংগৃহীত

সাগর প্রচণ্ড উত্তাল হওয়ায় শত শত মাছ ধরার ট্রলার বরগুনার পাথরঘাটা ঘাটে ফিরে এসেছে।

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েছিল কয়েকশ মাছ ধরার ট্রলার। তবে সাগর প্রচণ্ড উত্তাল হওয়ায় সেখানে টিকতে না পেরে মাছ না ধরেই ফিরে আসছেন জেলেরা। ফলে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

বুধবার (১০ আগস্ট) বিষখালি নদী ও বলেশ্বর নদ সংলগ্ন ভাড়ানি খালে গিয়ে দেখা যায়, খালজুড়ে শত শত মাছ ধরার ট্রলার নোঙর করে রাখা হয়েছে।

সাগর থেকে ফিরে আসা জেলে আনছার মাঝি বলেন, আমরা ছয় দিন আগে মাছ ধরতে সমুদ্রে যাই। কিন্তু সমুদ্র উত্তাল হওয়ার পরেও দুটি খ্যাও (জাল) পাতি। এতে কিছু মাছ পেয়েছি। তা নিয়ে পাথরঘাটা ঘাটে চলে আসছি। গভীর সমুদ্রে আবহাওয়া অনেক খারাপ। অনেক ট্রলার তলিয়ে গেছে। তাই আমরা নিরাপদে চলে আসছি। এখানে থাকব, আবহাওয়া ভালো হলে আবার সাগরে যাব।

ট্রলার মালিক আবদুল্লাহ বলেন, চারদিন আগে দেড় লাখ টাকার বাজার সদায় দিয়ে সাগরে পাঠাই। কিন্তু কাল রাতে কিছু মাছ পেয়েছে যা একেবারেই নগণ্য। এখন ঘাটে বসেই বাজার সদায় খাওয়া শেষ করতে হবে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বর্তমানে সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে। তাই অনেক ট্রলার নিরাপদ আশ্রয়ে চলে এসেছে। অধিকাংশ ট্রলার নিরাপদে এসেছে তবে কিছু এখনও ফেরেনি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সমুদ্র বন্দর এলাকাগুলোতে বর্তমানে ৩ নম্বর সতর্কতা সংকেত রয়েছে। সব ধরনের মাছ ধরার ট্রলার ও নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া ওড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। নিম্নচাপটি আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা