চোরাই জ্বালানি তেলসহ র‌্যাবের জালে চোর চক্রের ২ সদস্য  

মোশতাক আহমেদ শাওন | ১০ আগষ্ট ২০২২, ১৯:২২

সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৪৩৫ লিটার চোরাই জ্বালানি তেলসহ তেল চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২৪৩৫ লিটার চোরাই জ্বালানি তেলের মধ্যে ১৪৭০ লিটার ডিজেল ও ৯৬৫ লিটার পেট্রোল রয়েছে। 

এ সময় চোরাই ডিজেল ও পেট্রোল তেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ও ১টি নছিমন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বরিশাল জেরার মেহেদীগঞ্জ থানার মাছকাই চর বাজার থানার নুরু ব্যাপারীর ছেলে মো. শহিদুল (২৯) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বানিয়াদী গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩৩)। 

মঙ্গলাবার (৯ আগষ্ট) রাত পৌনে ৯ টার দিকে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এরআগে সকালে আড়াইহাজার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ চোরাই জ্বালানি তেল উদ্ধারসহ ও তেল চোর চক্রের সক্রিয় ওই ২ সদস্যকে গ্রেপ্তার করা হয় ।  

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ডিপো এবং মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে তেল চুরি করে আসছে। 

তারা জব্দকৃত পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম ও মোটর সেট করে মোটরের সাথে পাইপ দ্বারা রাস্তার পাশে পার্কিং করা গাড়ি থেকে গোপনে তেল চুরি করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা