টাকার বিনিময়ে আমেরিকান ডলার বিক্রি

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ৯ আগষ্ট ২০২২, ০৯:১৩

সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে আমেরিকান জাল ডলারসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রবিবার বিকেল ৬টার দিকে উপজেলার ধীতপুর দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত সোবহান ফকিরের ছেলে সোহেল মিয়া ও পাড়া বাসাতি গ্রামের আতাউর রহমানের ছেলে খালেকুজ্জামান তুহিন।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গোপন সংবাদে জানা যায়- দীর্ঘদিন ধরে আমেরিকান জাল ডলারের ব্যবসা করে বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণা করছিলেন সোহেল ও তুহিন। তারা টাকার বিনিময়ে এসব জাল ডলার বিক্রি করতেন। বিদেশি মুদ্রা হওয়ায় অনেকে ডলারের জাল বিষয়টি ধরতে পারতেন না।

তদন্ত করে বিষয়টির সত্যতা পাওয়া যায়। পরে সোমবার বিকেলে উপজেলার ধীতপুর দক্ষিণ বাজার এলাকায় আমেরিকান জাল ডলার নিয়ে তারা অপেক্ষা করছে এমন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে দুজনকে আটক করা হয়।

এ সময় তাদের সঙ্গে থাকা ৩২১টি জাল আমেরিকান ডলার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এদের সঙ্গে জাল টাকার ব্যবসা করা ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা