হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা: আটক-১

রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধি | ৮ আগষ্ট ২০২২, ০৪:১৫

সংগৃহীত

মাদারীপুরে বাড়ি থেকে তুলে নিয়ে একটি হত্যা মামলার আসামিকে জবাই করে, হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৭ আগস্ট) সকালে রাজৈর উপজেলার চৌরাশি গ্রামের একটি বাগান থেকে শাহীন শেখ (২৪) এর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত শাহীন বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে। সে ওই এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি ছিলো। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির লোকজন অন্যত্র বেড়াতে যাওয়ায় শনিবার রাতের খাবার খেয়ে ঘরে একা ঘুমিয়ে পড়ে শাহীন শেখ। পরে রোববার সকালে রাজৈর উপজেলার চৌরাশি গ্রামের একটি বাগান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পূর্বশত্রুতার কারণে কিছুদিন ধরে শাহীনকে হত্যার ঘোষণা দিয়ে আসছিল প্রতিপক্ষের লোকজন। এরই জের ধরে শনিবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় শাহীনকে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবী করেছে স্বজন ও এলাকাবাসী।

স্থানীয় অন্য একটি সূত্র জানায়, ওই এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনা দীর্ঘদিনের। একপক্ষ আরেক পক্ষকে ফাঁসাতে প্রায়ই এমন ঘটনার সৃষ্টি করে।

নিহত শাহীনের চাচাতো ভাই মো. জব্বার জানান, পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়। এর কঠিন বিচার চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, যুবকের লাশ উদ্ধারের কথা শুনে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ওই যুবককে গলা কেটে, হাত-পায়ের রগ কেটে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাইনউদ্দিন হাওলাদার (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ