দুর্ধর্ষ কিশোর গ্যাং “টেনশন গ্রুপ”এর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৭

মোশতাক আহমেদ শাওন | ৮ আগষ্ট ২০২২, ০৩:৩৫

সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী দুর্ধর্ষ কিশোর গ্যাং “টেনশন গ্রুপ” এর গ্যাং লিডারসহ সাত সদ্যসকে গ্রেপ্তার করেছে র‌্যাব—১১।

গ্রেপ্তারকৃতরা হলো— মো. রাইসুল ইসলাম সিমান্ত (গ্যাং লিডার), মো. নাঈম মিয়া, মো. হাসান, মো. পারভেজ মিয়া, আবির বিন হাকিম, মো. রাহাত, মো. রিয়াদুল ইসলাম। এদের প্রত্যেকের বয়স ২১ হতে ২৪ বছর। এ সময় তাদের তল্লাশি করে ১টি গুপ্তি ছোরা, ২টি গিয়ার সুইচযুক্ত ধারালো চাকু, ২টি ছোরা এবং ২টি লোহা ও ষ্টিলের পাইপ উদ্ধার করে র‌্যাব। রবিবার (৭ আগষ্ট) র‌্যাব—১১’র সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেন।

মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব—১১ এর একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করে ঘটনাস্থলে গুপ্তি ছোড়া, লোহার ও ষ্টিলের পাইপ, ছোরা, সুইচগিয়ার চাকুসহ একত্রিত হয়েছিল।

তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। তাদের সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২