জলাবদ্ধ ধান খেতের পানি নামাতে গিয়ে স্রোতে ভেসে বৃদ্ধের মৃত্যু

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ৭ আগষ্ট ২০২২, ০৪:১৩

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ধান রক্ষার জন্য মাটি কেটে পানি নামাতে গিয়ে স্রোতে ভেসে নজরুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে দিকে উপজেলার বিশুক্ষেত্র গ্রামের খাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৬২) গোমস্তাপুর উপজেলার রাজারামপুর গ্রামের মৃত হারুন আলীর ছেলে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম বাক প্রতিবন্ধী ছিলেন এবং সাঁতার জানতেন না। স্থানীয় একটি মসজিদের জমির ধান পানির নিচে তলিয়ে গেলে মাটি কেটে জমি থেকে পানি নামাতে গিয়ে তীব্র স্রোতে খাড়ির পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় কৃষক ও নিহতের প্রতিবেশী মঞ্জুর আলী বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে খাড়িতে মাটি কেটে পানি নামাতে গিয়ে স্রোতে তলিয়ে যান নজরুল ইসলাম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার মুঠোফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা