হরিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি | ৫ আগষ্ট ২০২২, ০২:২৫

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত সজীব হালদার (২১) উপজেলার বলড়া ইউনিয়নের কুইস্তারা গ্রামের নরেশ হালদারের ছেলে।

বলড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন খান কুন্নু বলেন, আমার ইউনিয়নের কুইস্তারা গ্রামের নরেশ হালদারের ছেলে সজীব গতকাল মানিকগঞ্জের শেষ ও নবাবগঞ্জের শুরুর এলাকা চেগারঘোনা বেরি বাঁধে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। গতরাত বারোটার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় হারুকান্দি ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের জনি(২২) গুরুতর আহত হয়েছে। আজ বিকেলে কুইস্তারা গ্রামে তার শেষকৃত্য হবে।

হরিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজ বলেন, সজীব এবং জনি দুজনেই দক্ষিণ চাঁদপুর মাঠের নিয়মিত খেলোয়াড়। তারা দুজনে হরিরামপুরের বিভিন্ন মাঠে ভাল ফুটবল খেলেছে। সজীবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

সজীবের সহপাঠী ও সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তীর্থ চৌধুরী বলেন, সজীব আর আমি বিচারপতি নুরুল ইসলাম কলেজের সহপাঠী।

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সজীব গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে মারা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা