করোনায় বন্ধ হওয়া ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ৫ আগষ্ট ২০২২, ০১:৫০

সংগৃহীত

প্রাণঘাতী করোনাকালীন সময়ে বন্ধ হওয়া চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ও রাজশাহীগামী আন্তঃনগর, লোকাল ও কমিউটর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বন্ধ হওয়া ট্রেনগুলো চালু না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

বৃহস্পতিবার (০৪ আগষ্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ-জাসদ চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন সময়ের পরে দেশের সব ট্রেন চালু হয়েছে। শুধু চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো এখনও বন্ধ আছে। অন্যান্য পরিবহন মালিকদের সুবিধা করে দিতেই ট্রেনগুলো চালু করতে উদ্যোগ নেয়া হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী-ঢাকাগামী ট্রেনে অল্প খরচে যেতে পারতো যাত্রীরা। অথচ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নাগরিকরা। তাই নাগরিক সুবিধার কথা বিবেচনায় নিয়ে দ্রুত ট্রেনগুলো চালু করতে হবে।

তারা আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশের সকল ট্রেন চালু রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন। অথচ প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতায় ট্রেনগুলো চালু হচ্ছে না। এ ব্যাপারে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। ট্রেনগুলো দ্রুত সময়ের মধ্যে চালু না করলে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক আবু হেনা বাবলু, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান আলী, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মজিদসহ জাসদ নেতারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা