নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মোশতাক আহমেদ শাওন | ৫ আগষ্ট ২০২২, ০১:০১

সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাইফুল ইসলাম রাব্বানী (৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকালে সোনারগাঁও পৌরসভার খাসনগর দীঘিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। নিহত রাব্বানী চট্রগ্রামের সন্দীপ উপজেলার সন্তুুশপুর এলাকার আঃ মান্নানের ছেলে। সে গত ৩ বছর যাবত স্ত্রী ও দুই পুত্র সন্তানদের নিয়ে সোনারগাঁও পৌরসভার খাসনগর দীঘির পাড় এলাকার রতনের বাড়ীর ভাড়াটিয়া ছিলো।

নিহতের স্ত্রী আখীনূর আক্তার জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে পিয়াল নামের এক যুবক তার স্বামীকে ফোন করে ডেকে নেয়। যাওয়ার সময় তার স্বামী তাকে বলে যায়, কোন সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় তাহলে মোবাইলে ফোন করবে। তারপর থেকেই সে নিখোঁজ ছিলো। তবে তার স্বামী রাব্বানী পিয়ালসহ কয়েকজনের সাথে মাদক ব্যবসায় জড়িত ছিলো।

সোনারগাঁও থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা