নিখোঁজ কিশোরের লাশ মিলল জলাশয়ে

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ৪ আগষ্ট ২০২২, ০৪:৫৫

সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় একটি জলাশয় থেকে মোঃ মিনহাজ( ১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

বুধবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বাওয়ার মোড়ের একটি জলাশয় থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত মিনহাজ ধীতপুর ইউনিয়নের রাজশাহী পাড়ার মৃত হাবুল মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মিনহাজ মঙ্গলবার (২ আগষ্ট) বিকাল থেকে নিখোঁজ ছিলো, বুধবার দুপুরে বাওয়ার মোড় জলাশয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটির সারা শরীর সাদা রং এর কাপড়ে ঢাকা ছিলো, পরনে ছিলো কালো চেক শার্ট ও লুঙ্গি।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, স্থানীয়রা জলাশয়ে একটি লাশ দেখে পুলিশে খবর দিলে, লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়, এটি পরিকল্পিত হত্যা না কি অন্য কোনো কারণে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা