চুয়াডাঙ্গায় বেশি দামে সার বেচায় লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৪ আগষ্ট ২০২২, ০৩:৪৮

সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অধিক মূল্যে সার বিক্রি করায় বিসিআইসির দুই পরিবেশককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

বুধবার বেলা ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের পরিবেশক নূর মোহাম্মদ ট্রেডার্স এবং কুমারী ইউনিয়নের পরিবেশক জনির উদ্দিন অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ।

সহকারি পরিচালক সজল আহমেদ জানান, কৃষি মন্ত্রণালয় ১ আগস্ট থেকে সারাদেশে সারের দাম বৃদ্ধি করলেও পূর্বের মজুদকৃত সার আগের দামেই বিক্রির নির্দেশনা আছে। বুধবার দুপুরে আলমডাঙ্গার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নূর মোহাম্মদ ট্রেডার্স এবং হাফিজ মোড়ে অবস্থিত জনির উদ্দিন অ্যান্ড ব্রাদার্সে অভিযান চালানো হয়। অভিযানে অধিক মূল্যে সার বিক্রির প্রমাণ মেলায় দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা মোতাবেক জরিমানা করা হয়।

সহকারি পরিচালক আরো জানান, অভিযানে জনির উদ্দিন অ্যান্ড ব্রাদার্সে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কীটনাশক মেলায় সেগুলোও জব্দ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা