শেরপুরের নালিতাবাড়ী বন্যহাতির আক্রমনে কৃষক নিহত

শেরপুর প্রতিনিধি | ৩ আগষ্ট ২০২২, ১০:৪৩

সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী পল্লী মায়াঘাসি পাহাড়ে বন্যহাতির আক্রমনে ছমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

২ আগস্ট (মঙ্গলবার) দুপুরের কোন এক সময় বন্যহাতির আক্রমণে এই ঘটনাটি ঘটে। এতে হাতি আতংকে রয়েছে ওই এলাকার মানুষ জন।

স্থানীয় সূত্র জানাযায়, উপজেলার মায়াঘাসি গ্রামের বৃদ্ধ কৃষক ছমেদ আলী ঘটনার দিন দুপুরে মায়াঘাসি পাহাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান এবং এরপর থেকে তিনি নিখোঁজ হন।

এদিকে সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফিরেননি। পরে বাড়ির লোকজন তার সন্ধানে সন্ধ্যায় পাহাড়ে খোঁজতে গেলে পাথরছিলা পাহাড়ে হাতির পদপিষ্ট অবস্থায় রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। 

এসময় খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বন বিভাগের লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে যান এবং রাত দশটার দিকে ওই মৃতদেহ দ্ধার করে বাড়ি আনা হয়।

এ বিষয়ে ধারণা করা হচ্ছে, ঘাস কাটার সময় বন্যহাতির পাল অতর্কিত তার উপর আক্রমণ চালিয়ে পদদলিত করে হত্যা করে। রক্তাক্ত মুখ থেতলানো অবস্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন যাবত ভারতীয় বন্যহাতির দলটি খাদ্যের সন্ধানে মায়াঘাসি পাহাড়ের গহীনে অবস্থান করছিল। প্রায়ই বন‍্যহাতির দলটি নালিতাবাড়ী পাহাড়বাসীর জানমালের ব‍্যাপক ক্ষয়-ক্ষতি করছে। এতে নালিতাবাড়ী পাহাড়ি অঞ্চলের মানুষ জান ও মালের ব্যাপক অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন পার করছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা