পাবনায় বিদেশী মুদ্রাসহ প্রতারক চক্রের ৫ সদস্য আটক

পাবনা প্রতিনিধি | ৩ আগষ্ট ২০২২, ১০:১১

সংগৃহীত

পাবনায় অভিযান চালিয়ে বিদেশী মুদ্রা সহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ আগস্ট) রাত নয়টার দিকে সদর উপজেলার রাজাপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদরদি চৌধুরীকান্দা গ্রামের মোতালেব শেখের ছেলে টিটু শেখ (৪০), একই গ্রামের মৃত মোতালেব হাওলাদারের ছেলে হাসমত হাওলাদা (৪৫), জমির শেখের ছেলে কামাল শেখ (৩৫), ফরিদপুরের নগরকান্দা উপজেলার বালিয়া কোরাদিয়া গ্রামের লাল মিয়ার ছেলে আরজত আলী (৫৫) ও একই উপজেলার বড় নাওডুবি গ্রামের জাফর খানের ছেলে সোহেল খান (৩০)।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, একটি প্রতারক চক্র বিভিন্ন ধাতব ও বিদেশী মুদ্রা কেনাবেচার উদ্দেশ্যে সদর উপজেলার রাজাপুরে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকারের নেতৃত্বে রাজাপুর গ্রামের জনৈক রাজু হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল।

অভিযানে প্রতারক চক্রের ওই পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশী ৫ হাজার টাকা, মালয়েশিয়ান ১৪৪ রিংগিট, ৫শ’ সৌদি রিয়াল ও ২ হাজার ৩শ’টি তামার মুদ্রা জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বুধবার (০৩ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা