প্রেমিকের বাইক থেকে ছিটকে বাসের চাকায় পিষ্ট কিশোরী

সময় ট্রিবিউন | ২৯ জুলাই ২০২২, ২১:৩৯

সংগৃহীত

রাজধানী যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে দ্রুতগামী শীতল পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়েছে এক কিশোরী মাদ্রাসা ছাত্রী।

নিহত ওই মাদ্রাসা ছাত্রীর নাম মোছা. মিথিলা আক্তার মিম (১৬)। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর একটার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে, কর্তব্যরত চিকিৎসক বেলা দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ আরিফ জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটে সামনে থেকে মিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, নিহতের প্রেমিক শরীফ জানিয়েছে- মোটরসাইকেল করে দুইজন ঘুরতে বের হলে সাদ্দাম মার্কেটের সামনে যাওয়া মাত্রই পিছন থেকে মিম ছিটকে পড়ে যায় রাস্তার মধ্যে। পরে দ্রুতগামী শীতল পরিবহন এসে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। ড্রাইভার পালাতক রয়েছে।

নিহতের প্রেমিক শরীফ জানান, মিমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা