মেয়ের হাতে মায়ের মৃত্যু!

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ২৯ জুলাই ২০২২, ০৭:৫১

সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় মেয়ের শাবলের আঘাতে মা খোদেজা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার কাশিমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া। নিহত খোদেজা ওই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। এ ঘটনায় মেয়ে নাজমা আক্তারকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল খালেকের ৪ মেয়ের মধ্যে বড় মেয়ে বছরখানেক আগেই মারা গেছে। তিন নম্বর মেয়ে নাজমা আক্তার বিয়ে করে বাবার বাড়ির পাশেই বসবাস করতেন। অনেক দিন ধরে নাজমা বাবা-মায়ের কাছে অতিরিক্ত জমি দাবি করে আসছিল।

জমির জন্য প্রায়ই বাবা-মাকে মারধর করতেন বলে অভিযোগ উঠেছে নাজমা ও তার স্বামীর বিরুদ্ধে। নিহতের স্বামী আব্দুল খালেক বলেন, আমি ভাঙা হাতের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। বাড়ি ফিরে দেখি ঘরের ভেতর খোদেজা পড়ে আছে। আমি বাড়ি না থাকার সুযোগে মেয়ে নাজমা আক্তার, জামাতা মিজানুর রহমান ও নাতি নয়ন মিয়া মিলে শাবল দিয়ে আঘাত করে আমার স্ত্রী খোদেজাকে হত্যা করেছে।

এ প্রসঙ্গে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ধারণা করা হচ্ছে লোহা জাতীয় ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহ মেয়ে নাজমা আক্তারকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা