কেমিক্যাল দিয়ে আম-লিচুর জুস তৈরি, কারখানা সিলগালা

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ২৯ জুলাই ২০২২, ০৫:১০

সংগৃহীত

কারখানার ভেতর দেদারসে তৈরি করা হতো আম ও লিচুর জুস। এরপর তা বিক্রি করা হতো জেলার বিভিন্ন বাজারে। কিন্তু আদতে তাতে নেই কোনো আম কিংবা লিচুর অস্তুিত্ব। বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করে এসব জুস তৈরি করা হচ্ছে এমন খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব ওই কারখানায় অভিযান চালিয়ে জুস তৈরির কারখানাটি সিলগালা করে দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় অবস্থিত আলিফ ফুড ব্রেভারেজ নামের ভেজাল জুস তৈরির কারখানাটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের ও র‍্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক আখের মুহম্মদ জয়ের নেতৃত্বে একটি দল।

অভিযান চলাকালে দেখা গেছে, জুস কারখানায় আম ও লিচুর জুস তৈরি হচ্ছে। কিন্তু কারখানার ভেতরে কোনো আম বা লিচুর অস্তিত্ব নেই। আম-লিচুর বদলে পাওয়া যায় ঘন চিনি, নন ফুড গ্রেড কালার, ফ্লেভারসহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল। এ ধরনের ভেজাল জুস ক্যান্সারসহ মারাত্মক রোগের কারণ হতে পারে। মোড়কের গায়েও ভুল ঠিকানা ব্যবহার করা হচ্ছিল।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তারা। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে কারখানাটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং ৭ কর্মদিবসের মধ্যে মালিককে যোগাযোগ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

একইদিন এসকেএস প্রোডাক্টস নামে অপর একটি মুড়ির কারখানায় অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় আয়োডিনহীন লবণ ও নষ্ট চাল ব্যবহারের কারণে কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা