নোয়াখালী শহরে নিরবে চাঁদাবাজি চলছে: সাংসদ একরাম

নোয়াখালী প্রতিনিধি | ২৯ জুলাই ২০২২, ০১:০৫

সংগৃহীত

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, নোয়াখালী শহরে নিরবে চাঁদাবাজি চলছে। এখানে কেউ বাড়ি-ঘর উঠাতে গেলেই চাঁদা দিতে হয়। মেয়েরা সন্ধার পর বের হতে পারে না। আমি এই এলাকার সংসদ সদস্য। অনেকে আমার কাছে অনেক কিছু বলে। আমি এসবে ছাড় দিবো না। আগে জেলার উন্নয়ন সভায় থাকতাম। কিন্তু গত দেড় বছর বড় বড় নেতাদের কারণে চুপ ছিলাম। ফোর লেন নিয়েও কোনো ছাড় দেওয়া হবেনা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী প্রস্তুতি নিতে বলেছেন উল্লেখ করে একরামুল করিম চৌধুরী বলেন, চট্রগ্রামের বিভাগীয় সম্পাদক স্বপন মাহমুদ আমাকে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আমি সেই জন্য কাজ করছি।

সাংসদ একরামুল আরও বলেন, রিজার্ভ নিয়ে অনেকে অনেক কথা বলছেন যা সত্য নয়। আবার অনেকে দিবাস্বপ্ন দেখছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। আমি বলবো শ্রীলঙ্কা নয়, বাংলাদেশ সিঙ্গাপুর হবে।

এসময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি আলমগীর হোসেন, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, নিউজ ২৪ জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, ইন্ডিপেন্ডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল, নোয়াখালী কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা তারেকেশ্বর নান্টুসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা