বান্দরবানে ২'শ টাকা চুরির অভিযোগে নাতিকে নির্যাতন: আটক নানা

আকাশ মারমা মংসিং, বান্দরবান | ২৮ জুলাই ২০২২, ০২:১৮

সংগৃহীত

বান্দরবানের লামায় নানার পকেট থেকে ২'শ টাকা চুরির অপরাধে নাতিকে অমানবিকভাবে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে টনক নড়ে লামা পুলিশসহ সাধারণ মানুষের।

বিষয়টি জানাজানি হলে দ্রুত নির্যাতনের শিকার শিশু মোঃ তামজিদ (১৩) কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে লামা থানা।

এ ঘটনাটি ঘটেছে ২৭ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে লামা পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পানির টাঙ্কি এলাকায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় এটি জনমনে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে অভিযান চালিয়ে নানা আব্দুল মালেক প্রকাশ মানিক মিয়াকে আটক করে লামা থানা পুলিশ। 

এদিকে প্রকাশ্যে বেড়ধক পিটানোর সাথে বাঁশের কঞ্চি দিয়ে এক পর্যায়ে নাতির গলা চেপে ধরে নানা। ঘটনা এখানেই শেষ নয়। শেষ পর্যন্ত অমানবিকভাবে পেটাতে পেটাতে গাছের সাথে মাথা ঠেকে পেটানোর পর মারতে মারতে নানা নাতিকে বাড়িতে নিয়ে যায়। আর এ ঘটনা ভিডিও করছিল পার্শ্ববর্তী লোকজন। 

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়ার পর সেটি ভাইরাল হয়ে যায়। আর এতে পুলিশ খবর পেয়েই অভিযুক্ত নানা আব্দুল মালেককে মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় আটক করে থানায় নিয়ে যায় থানা পুলিশ। 

জানা যায়, শিশুটির বাবা আরেকটা বিয়ে করায় মা রুবিনা আক্তার তার অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলে তামজিদকে নানার বাড়িতে রেখে চট্টগ্রাম গার্মেন্টসে কাজ করছিলেন। কিন্তু নানার পকেট থেকে ২০০ টাকা চুরির অভিযোগে নাতি তামজিদকে অমানবিকভাবে পিটিয়ে আহত করে নানা আব্দুল মালেক। 

 লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি কেন ঘটেছে তা পুলিশ আটক অভিযুক্তকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সাথে অভিযুক্তের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা