পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃ ত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় | ২৭ জুলাই ২০২২, ০১:৪৮

সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে পড়ে মজিবর রহমান (৮) ও হাবিবা (৬) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ জুলাই) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন শালবাহান ইউনিয়নের নামাগছ এলাকায় এ ঘটনাটি ঘটে৷ 

জানা গেছে,মৃত মজিনর রহমান ও হাবিববা ওই এলাকার আব্দুল হান্নানের সন্তান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবা আব্দুল হান্নান নতুন করে বাড়ি নির্মাণের জন্য শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে ব্যাটারী চালিত ভ্যানে করে নামাগছ এলাকায় ইট নিয়ে আসছিলেন। তাঁর সাথে মজিবর ও হাবিবা যাওয়ার জন্য বায়না ধরে। পরে তাদের নিয়েই ইট আনা নেয়া করছিলেন বাবা হান্নান। একপর্যায়ে তিনি মজিবর ও হাবিবাকে খালপাড়া পুকুরের পাড়ে রেখে পাশ্ববর্তী নতুন বাজার এলাকায় যান। পরে তিনি বাড়ি ফিরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা সহ অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা ওই পুকুরের পানিতে নেমে তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পানিতে পড়ে একই সাথে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা