আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২২: পটুয়াখালীতে শোভা যাত্রা, আলোচনা সভা

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ২৬ জুলাই ২০২২, ১৯:৩৬

সংগৃহীত

পটুয়াখালীতে 'আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২২' উদযাপন উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে “গ্লোবাল হেলথ আ্যাডভোকেসী ইনকিউবেট” ব্যানারে একটি শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল আহমেদ, সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক যমুনা টিভির স্টাফ রিপোর্টার জাকারিয়া হৃদয়, প্রথম আলো এর প্রতিনিধি শংকর লাল দাস, যুগান্তরের স্টাফ রিপোর্টার বিলাস দাস, বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি সঞ্জয় কুমার দাস, মাই টিভির প্রতিনিধি মশিউর রহমান বাবলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, পানিতে ডুবে মৃত্যুর হার দিন দিন বেড়েই চলছে। কিভাবে এ মৃত্যুর হার হ্রাস করা যায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এছাড়া বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচী গ্রহন করা আবশ্যক বলে মনে করেন তারা। সভা পরিচালনা করেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ডেইলি স্টার এর প্রতিনিধি সোহরাব হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা