শেরপুরে আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উৎযাপন

শেরপুর প্রতিনিধি | ২৬ জুলাই ২০২২, ০৪:২২

সংগৃহীত

২৫ জুলাই (সোমবার) আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে শেরপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটরের সহায়তায় এ শোভাযাত্রার আয়োজন করে। 

এ সময় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহম্মেদ।

এসময় র‌্যালিতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, সমন্বয়কারী হাকিম বাবুল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সিআইপিআরবি ব্যবস্থাপক কাফি- সহ স্থানীয় সাংবাদিক, সরকারি-বেসরকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও উন্নয়ন কর্মীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রার শুরুতে বক্তারা বলেন, বাংলাদেশের প্রস্তাবনায় জাতিসংঘ ২৫ জুলাইকে আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস হিসেবে ঘোষনা দিয়েছে। গত বছর থেকে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। গড়ে প্রতিদিন দেশে ৪০ জন মানুষ পানিতে ডুবে মারা যায়। যার মধ্যে ৩০ জনই ৫ বছরের কম বয়সী শিশু। পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে।

এজন্য শিশুদের সব সময় নজরে রাখা, অভিভাবকের অনুপস্থিতিতে প্রাতিষ্ঠানিক তত্বাবধানে রাখা, ৬ বছর বয়স থেকে শিশুদের সাঁতার শেখানো এবং বাড়ির আশপাশের জলাশয় ঘেরাও দিয়ে রাখতে হবে। এতে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমবে। 

পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে গণমাধ্যমের সহযোগিতা নিয়ে উন্নয়ন যোগাযোগ সংগঠন ‘সমষ্টি’ সচেতনতা বৃদ্ধি ও নীতি-নির্ধারণী উদ্যোগ সৃষ্টিতে কাজ করছে। সমষ্টির তথ্যমতে, পানিতে ডুবে শিশুমৃত্যুর তালিকায় বাংলাদেশ অন্যতম। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশে পানিতে ডুবে ৫৮২ জনের মৃত্যু হয়েছে। এর ৯৯ শতাংশই ১৮ বছরের কম বয়সী। গত বছরের একই সময়ে মৃত্যু হয়েছিল ৫৭৭ জনের। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। 

বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)-এর গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, প্রতিবছর পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক আমিনুর রহমান বলেন, ‘অপঘাতজনিত কারণে আমাদের দেশে প্রতিবছর যে সংখ্যক শিশু মারা যায়, তার দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় পানিতে ডুবে।’

পানিতে ডুবে শিশুমৃত্যুর একটি বড় কারণ বলা হয় সরকারের তেমন উদ্যোগ না থাকা। তবে এ মৃত্যুরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটি প্রকল্পও তৈরি করেছে। সম্প্রতি প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিশুর সুরক্ষা এবং মৃত্যু ঝুঁকি কমিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২৭১ কোটি ৮২ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে ‘ইনটিগ্রেটেড কমিউনিটি বেইজড সেন্টার ফর চাইল্ড কেয়ার, প্রটেকশন অ্যান্ড সুইম-সেইফ ফেসিলিটিজ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সারাদেশে ১৬টি জেলার ৪৫টি উপজেলায় ৮ হাজার শিশু-যত্নকেন্দ্র পরিচালনা করা হবে। এসব যত্নকেন্দ্রে কাজ পাবে ১৬ হাজার গ্রামীণ নারী। প্রতিটি যত্নকেন্দ্রে ২৫ শিশুকে ভর্তি করা হবে। একই সঙ্গে ৬-১০ বছর বয়সী শিশুদের সাঁতার শেখানো হবে। সংশ্লিষ্টরা বলছেন, সমাজভিত্তিক শিশু যত্নকেন্দ্র স্থাপন এবং শিশুদের সাঁতার শেখানোসহ অভিভাবকদের সচেতন করা হবে এই প্রকল্পের মাধ্যমে; যা শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা