প্রেমিকের কথায় স্বামীকে তালাক, অতঃপর না’গঞ্জে ধর্ষণের শিকার

সময় ট্রিবিউন | ২১ জুলাই ২০২২, ০৯:০৯

সংগৃহীত

ফেসবুকে প্রেম করে পরকীয়া প্রেমিকের কথায় স্বামীকে তালাক দেন ঢাকার এক গৃহবধূ। পরে নারায়ণগঞ্জে এসে প্রেমিক কতৃক ধর্ষণের শিকার হন ওই নারী।

এ ঘটনায় বুধবার (২০ জুলাই) দুপুরে ওই নারী বাদী হয়ে সানি নামের এক যুবককে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সানি সদর উপজেলার গোপচর এলাকার শাহাদাত হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সানির সঙ্গে পরিচয় হয়। তারপর থেকে কথাবার্তা ও পরে প্রেমের সর্ম্পকে জড়িয়ে পড়েন তারা।

ওই গৃহবধূর ঘরে দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি ঢাকায় থাকতেন।

এক পর্যায়ে প্রমিক সানির কথামতে ঢাকা থেকে নারায়ণগঞ্জে বসবাস শুরু করেন। সর্ম্পক আরো গভীর হয়।

পরে প্রেমিকের কথামতে স্বামীকে তালাক দেন। সর্বশেষ গত ১৭ জুলাই রাত সাড়ে ১২টায় বিয়ের কথা বলে ভুক্তভোগী ডেকে নিয়ে ধর্ষণ করেন প্রেমিক সানি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিছুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা