চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২২টি মামলা: জরিমানা

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ২০ জুলাই ২০২২, ০৫:৪৬

সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটপাত অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ২২টি মামলায় সর্বমোট ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পালের যৌথ পরিচালনায় চৌদ্দগ্রাম বাজার অংশের ফুটপাত অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সরকার পৌরসভা আইন ও সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৮২ ধারায় ২২টি মামলায় মোট ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এ সময় চৌদ্দগ্রাম থানার এএসআই ইসমাইল হোসেনসহ থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল জানান, ‘চৌদ্দগ্রাম বাজার এলাকার ফুটপাত অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে এবং যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। অবৈধ দখল ও যানজট নিরসনে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা