ব্যাংকার পরিচয়ে কলা বিক্রেতার ৮শ’ টাকা হাতিয়ে নিল প্রতারক

পাবনা প্রতিনিধি | ১৯ জুলাই ২০২২, ০৬:৩৯

সংগৃহীত

পাবনার চাটমোহরে ব্যাংকার পরিচয়ে এক হতদরিদ্র কলা বিক্রেতার ৮শ’ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছেন এক প্রতারক। সোমবার (১৮ জুলাই) দুপুরে চাটমোহর পৌর সদরের নতুন বাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতারনার শিকার হওয়া কলা বিক্রেতা আব্দুল লতিফ উপজেলার হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ এলাকার বাসিন্দা। প্রতারকের নাম পরিচয় পাওয়া যায়নি।

কলা বিক্রেতা আব্দুল লতিফ অভিযোগ করে বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালে ভ্যানযোগে কলা বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। দুপুরে চাটমোহর পৌর সদরের নতুন বাজার খেয়াঘাট এলাকায় কলা বিক্রির সময় বাজাজ মোটরসাইকেলে চড়ে এক ব্যক্তি তার পাশে এসে গাড়ি থামান। নিজেকে ব্যাংকার পরিচয় দিয়ে বলেন, ব্যাংকে বড় মিটিং আছে। অনেক কলা কিনবেন তিনি। কলার দাম-দরও করেন। আপাতত কিছু টাকা দরকার বলে কলা বিক্রেতার কাছ থেকে তিনি ৮শ’ টাকা নেন। কলার ভ্যান নিয়ে কলা বিক্রেতাকে সামনে আসতে বলে মোটরসাইকেলে চড়ে স্টার্ট করে সামনে এগিয়ে যান প্রতারক। কলা বিক্রেতা কলার ভ্যান নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে আর প্রতারকের দেখা পাননি।

টাকার শোকে বৃদ্ধ কলা বিক্রেতা কান্নাকাটি শুরু করলে পার্শ্ববর্তী দোকানদাররা এগিয়ে আসেন। তারা পাশের দোকানের সিসিটিভি ফুটেজ দেখে প্রতারককে চিহ্নিত করেন। জিন্সের প্যান্ট ও গেঞ্জি পরিহিত প্রতারকের মাথায় হেলমেট থাকায় তাকে পরিষ্কার চেনা যাচ্ছে না।

স্থানীয় তৈরী পোশাক বিক্রেতা লিটন হোসেন জানান, সিসিটিভি ফুটেজে আমরা প্রতারককে দেখেছি। চাটমোহরে এমন প্রতারণার ঘটনা প্রায়ই ঘটছে। থানা পুলিশ খোঁজ করলে এ প্রতারককে খুঁজে বের করা সম্ভব হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা