চৌদ্দগ্রামে ফেন্সিডিল-গাঁজাসহ আটক ২

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ১৮ জুলাই ২০২২, ০৭:০৬

সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক পৃথক অভিযানে ১৭ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিলসহ ওমর ফারুক ও মীর হোসেন নামে এলাকার চিহিৃত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ জুলাই) বিকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের কলাবাগান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজাসহ মোঃ ওমর ফারুক (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃত ওমর ফারুক উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আবদুল গফুর এর ছেলে।

এদিকে রোববার (১৭ জুলাই) ভোরে মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ মীর হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সে উপজেলার জামমুড়া গ্রামের দক্ষিণ পাড়ার আব্দুল বারিক এর ছেলে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আটকৃকত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা