কুয়াকাটায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মরণে মিলাদ ও দোয়া

কুয়াকাটা প্রতিনিধি | ১৬ জুলাই ২০২২, ২১:০১

সংগৃহীত
  • পটুয়াখালীর কুয়াকাটা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুয়াকাটা প্রেসক্লাবে স্মরণসভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার মাগরিব বাদ কুয়াকাটা প্রেসক্লাবে দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশ কুয়াকাটা শাখার উদ্যোগে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মুছা মিলাদ ও দোয়া মোনাজাত পরিচলনা করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের কুয়াকাটা স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বিপ্লব ও কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ। 

স্বজন সমাবেশ কুয়াকাটা শাখার সভাপতি জুয়েল ফরাজীর সভাপতিত্বে স্মরণসভা ও মিলাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং স্বজন সমাবেশ কুয়াকাটা শাখার সদস্যরা। এ ছাড়া স্থানীয় ধর্মপ্রাণ মানুষ দোয়া মোনাজাতে অংশ নিয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা এবং যমুনা গ্রুপের সব সদস্যের কল্যাণ কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা