নারায়ণগঞ্জে বাস প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

মোশতাক আহমেদ শাওন | ১৬ জুলাই ২০২২, ০৪:২৮

সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে বাস প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া মাহিমা খাতুন (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত ও ৪ শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতরা হলেন- মোহাম্মদ আনান (২২), সাইদুল ইসলাম (২২) মো. রাহাত (২২), মো. হাবিব (২২)। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে মহাসড়কের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহিমা রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মাহফুজ আহমেদের মেয়ে। সে ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো। 

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, একটি সাদা প্রাইভেট কারে করে ৫ জন শিক্ষার্থী চট্টগ্রাম লেন হয়ে মেঘনার দিকে যাচ্ছিল। তাদের গাড়িটি দড়িকান্দি এলাকায় ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় উল্টো দিক থেকে আসা ঢাকাগামী লেনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ঘে প্রাইভেটকারের ৫ শিক্ষার্থী আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সুমাইয়া মাহিমা খাতুনের মৃত্যু হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা