বরগুনায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ ২

তালুকদার মোঃ মাস্উদ, বরগুনা জেলা প্রতিনিধি  | ১৪ জুলাই ২০২২, ০১:৪০

সংগৃহীত

বরগুনায় তালতলীর সমুদ্র সৈকত শুভসন্ধ্যায় ঘুরতে এসে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন দুই পর্যটক। নিখোঁজদের মধ্যে একজন এনএসআই সদস্য। 

বুধবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানান নিখোঁজ হওয়া এনএসআই সদস্য মোস্তফা কাদের (৫২) ও তার ভাগ্নি  জুঁই (১৭)। 

মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা শিকদার বলেন  স্বপরিবারে শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে ঘুরতে যান তারা। দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করার সময় পানির টানে গভীরে চলে যান ৫ জন। তাদের মধ্যে ৩ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তার স্বামী ও বোনের মেয়ে তীরে উঠতে পারে নাই। 

খবর পেয়ে তালতলী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু  জানান, নিখোঁজ হওয়া এনএসআই  সদস্য ও জুঁইকে উদ্ধারে তাদের চেষ্টা অব্যাহত আছে। তাদের সঙ্গে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যুক্ত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন খোঁজ মেলেনি দুজনের। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা