মোংলায় জুয়া ও মাদক ব্যবসার বিরোধীতা করায় হ’ত্যা চেষ্টার অভিযোগ

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ১০ জুলাই ২০২২, ০৮:২৫

সংগৃহীত

জুয়া ও মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় মোংলায় সুমন শিকদার (৪০) নামের এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে চাপাতী দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

মাদক ব্যবসায়ী দূর্বৃত্তরা চক্রের হামলার শিকার ওই ব্যবসায়ীকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) দিনগত রাত সাড়ে ১২ টায় উপজেলার কচুবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় সুমন শিকদারের বড় ভাই আলমগীর শিকদার মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

লিখিত অভিযোগে তিনি বলেন, কচুবুনিয়া বাজার এলাকায় জুয়েল হাওলাদার এক দোকান ঘরের কক্ষে দীর্ঘদিন ধরে জুয়ার আসর সহ গাঁজা, ইয়াবার ব্যবসায় এলাকার পরিবেশ কুলষিত করে আসছিল। এতে যুব সমাজ নস্ট ও সামাজিক ও নৈতিক অবক্ষয় বাড়তে থাকায় এলাকাবাসির মধ্যে নানা শংকা তৈরি হয়। আর এ অবৈধ ব্যবসা বন্ধে বিভিন্ন সময় স্থানীয়রা প্রতিবাদ করে আসছে। একই বিষয় আমার ছোট ভাই সুমন শিকদার তাদের ওই জুয়া ও মাদক ব্যবসা বিরোধী করলে জুয়েল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে ও জীবন নাশের হুমকি দেয়। শুক্রবার ৯ জুলাই রাতে বড় ভাই আলমগীরে বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে পূর্ব থেকে রাস্তার পাশে ওৎ পেতে থাকা জুয়েল হাওলাদার, জাহিদ হাওলাদার, মিজানুর হালাদার, ইকবাল হাওলাদার, কামরুল হাওলাদার সহ অজ্ঞাত ব্যক্তিরা লাঠি, রড় ও চাপাতী দিয়ে তাকে ঘিরে ফেলে। কোন কিছু বুঝে ওঠার আগেই সুমন শিকদারের উপর অতর্কীত হামলা চালায়। তাদের এলোপাথাড়ি হামলা, মারধর ও চাপাতীর কোপে ঘটনাস্থালে লুটিয়ে পড়ে সুমন। পরে পথচারীরা উদ্ধার করে রাতেই মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মোংলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ দিকে মাদক ব্যবসায়ীদের হামলা ও বেপরোয়া কর্মকান্ডে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃস্টি হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা