মাগুরায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক পেলেন ৮ সাংবাদিক

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি | ৮ জুলাই ২০২২, ০৩:২৭

সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে মাগুরায় কর্মরত ৮ জন সাংবাদিকের মাঝে অনুদানের চেক বিতরণ এবং সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে ।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান প্রাপ্ত ৮ জন সাংবাদিকের হাতে চেক তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান,সাংবাদিক শফিকুল ইসলাম শফিক,সাংবাদিক ড.মুসাফির নজরুল,সাংবাদিক রাশেদ খান, সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন ও সাংবাদিক কাজী আশিক রহমান প্রমুখ ।

এবার জেলায় ৮ জন সাংবাদিককে ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয় । অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা হলেন-সাংবাদিক নাযিমুল ইসলাম সিদ্দিকী (ইউএনবি ),সাংবাদিক কাজী আশিক রহমান(প্রথম আলো ),সাংবাদিক মো: শাহীন আলম তুহিন(মানবজমিন),আব্দুল হাকিম (নিউ নেশন),সাংবাদিক আরাফাত হোসেন ( জি টিভি বাংলাদেশ বেতার),সাংবাদিক বিকাশ বাছার (আমার বার্তা), সাংবাদিক জয়ন্ত জোয়ারদার ( বাংলা নিউজ ) ও সাংবাদিক হাবিবুল হক ( গ্রামের কাগজ ) ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা