আটঘরিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

পাবনা প্রতিনিধি | ৭ জুলাই ২০২২, ১২:৪০

সংগৃহীত

পাবনার আটঘরিয়ায় স্বামীর হাতে স্ত্রী শারিনা খাতুন (২৮) খুন হয়েছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের সোনাকান্দর বটতলা মোড়ে এই ঘটনা ঘটে। 

নিহত শারিনা খাতুন সোনাকান্দর গ্রামের মৃত আব্দুর রহমানের পালিত মেয়ে। তার স্বামীর নাম রতন আলী। তিনি পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, শারিনা খাতুনের সাথে ৭-৮ বছর আগে পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের রতন আলীর বিয়ে হয়। গত একবছর যাবৎ স্বামী-স্ত্রীর বনিবনা না থাকায় শারিনা খাতুন বাবার বাড়িতে বসবাস করছিলেন এবং বাবার অবর্তমানে সোনাকান্দর বটতলা মোড়ে ঔষধের দোকানে ব্যবসা করতেন। অপর একটি সুত্র জানায়, স্বামী রতন আলীর সাথে শারিনার ডিভোর্স হয়েছিল।

সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে স্বামী রতন আলী সহ আরও আনুমানিক দু’জনকে সঙ্গে নিয়ে শারিনার দোকানে ঢুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ডিভোর্স হয়েছিল কি না এবং হত্যার কারণ তদন্ত খতিয়ে দেখা হচ্ছে। সেইসাথে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা