মেট্রোরেলের ১০ম চালান মোংলা বন্দরে

আলী আজীম, মোংলা, বাগেরহাট | ৭ জুলাই ২০২২, ০৯:২৭

সংগৃহীত

জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের দশম চালানের ছয়টি কোচ, দুটি ইঞ্জিন ও ৪৮ প্যাকেজ মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়েছে।

আজ বুধবার (০৬ জুলাই) বিদেশি জাহাজ এম ভি এসপিএম ব্যাংকক বিকেল সাড়ে ৬টায় মোংলা বন্দরে এসে ভিড়ে।

সন্ধ্যার পর রাতে জাহাজ থেকে শুধু মেশিনারি প্যাকেজ পণ্য নামানো হবে, আর কোচ ও ইঞ্জিন বৃহস্পতিবার (০৭ জুলাই) ভোর ৬টা থেকে নামানো হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, বিভিন্ন ধরনের মেশিনারি পণ্যের ৪৮টি প্যাকেজ নিয়ে জাপানের কোবে বন্দর থেকে ছয়টি কোচ, দুটি ইঞ্জিনসহ গত ৩ জুন জাহাজটি ছেড়ে এসে আজ সন্ধ্যায় জাহাজটি মোংলা বন্দরে ভিড়েছে। বন্দরের ৭ নম্বর জেটিতে অবস্থান নেওয়া এ জাহাজ হতে সন্ধ্যার পর থেকে রাতভর শুধু মেশিনারি পণ্যের প্যাকেজ নামানো হবে এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে গুরুত্বপূর্ণ ভারি ও মূল্যবান কোচ ও ইঞ্জিন নামানো হবে।

খালাস শেষে নদীপথে এসব কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল মেট্রোরেলের ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোয় নেয়া হবে বলেও জানান তিনি।

মো. ওয়াহিদুজ্জামান আরও বলেন, এর আগে চালানে আসা কোচ ও ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাসের পর তা ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোয় পাঠানো হয়। ওই সব কোচ সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রোরেলের কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৬২টি কোচ ও ৩০টি ইঞ্জিন এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা