কোস্টগার্ডের অভিযানে ৫০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি | ৭ জুলাই ২০২২, ০২:৫০

সংগৃহীত

কোস্টগার্ড ঢাকা জোনের অধিনস্ত বিসিজি স্টেশান পাগলার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০ লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। জব্দকৃত কারেন্ট জালের মূল্য ১৭ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (৬ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ জুলাই) রাত ২ টায় বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে মুন্সিগঞ্জ সদর থানার মুক্তারপুর ব্রীজ সংলগ্ন পঞ্চসার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২টি নতুন কারেন্ট জাল এর গোডাউনে তল্লাশী করে আনুমানিক ৫০ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৭ কোটি ৫০ লক্ষ টাকা। এ অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মুন্সিগঞ্জ সদর, মোঃ শামসুর রহমান এবং মুন্সিগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল বারী।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জালসমূহ স্টেশন কমান্ডার পাগলা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা