সরিষাবাড়ীতে মায়ের শিলের আঘাতে মেয়ে খু’ন

সরিষাবাড়ি ( জামালপুর)প্রতিনিধি  | ৪ জুলাই ২০২২, ১০:৪২

সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে মায়ের শিলের আঘাতে মোহনা (৭) নামে এক শিশু খুন হয়েছে।

রবিবার (৩ জুলাই) দুপুরে ভাটারা ইউনিয়নের কুটুরিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোহনা চন্দপুর প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মোহনার মা বেদেনা বেগম (২৫) মানসিক ভারসাম্যহীন এবং বাবা মোহাম্মদ আলী সৌদিপ্রবাসী। রবিবার বেদেনা বেগম তার মেয়ে মোহনাকে ঘরে ডেকে নিয়ে গলাটিপে ধরে। পরে হত্যা নিশ্চিত করতে শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে হত্যার কথা নিজেই প্রতিবেশিসহ সবাইকে ডেকে স্বীকার করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং এ ঘটনার সাথে জড়িত মা বেদেনা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার এস আই মুর্শেদ আলী বলেন, মা বেদনা বেগম তার মেয়ে মোহনাকে শিল দিয় মাথায় আঘাত করে হত্যা করে। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মা বেদনাকে গ্রেপ্তার ও মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা