রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে পাবনায় দুইদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

পাবনা প্রতিনিধি | ৪ জুলাই ২০২২, ০৩:০৯

সংগৃহীত

রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে পাবনায় দুইদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদের আয়োজনে শিল্পকলা একাডেমীর ডিআইপি মিলনায়তনে জেলার কবি, সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন, স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বক্তব্যকালে তিনি বলেন, আওয়ামী লীগ কবি সাহিত্যিকদের সম্মান দিতে জানে। সেটার প্রমাণ কাজী নজরুলকে বঙ্গবন্ধু জাতীয় কবির মর্যাদা দেবার মধ্য দিয়ে দিয়ে গেছেন। আমি আশা করি শিল্প সাহিত্যে পাবনা এগিয়ে যাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মাহফুজা মঙ্গল খ্যাত কবি ও নজরুল গবেষক মজিদ মাহমুদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কামরুজ্জামান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এস এম মোস্তফা কামাল খান, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী, অ্যাডভোতেট পুলক কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু প্রমুখ।

আলোচনা শেষে কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে কবি, সাহিত্যিক গুণীজন ব্যক্তিবর্গদের সম্মাননা স্মারক বিতরণ করেন অতিথিবৃন্দরা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা