ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না টিকিট

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২২, ২২:২৭

সংগৃহীত

ঈদুল আজহাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। স্টেশনে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন রয়েছে। বরাবরের মতো এবারও কাউন্টারের পাশাপাশি অর্ধেক টিকিট মিলবে অনলাইনে। 

শনিবার সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হয়।

এদিন টিকিট পেতে বৃহস্পতিবার বিকাল থেকেই রেলস্টেশনে অবস্থান করছেন অনেকেই। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছেন না। এছাড়া টিকিট প্রত্যাশীদের একটি অংশ রয়েছেন যারা প্রথম দিন লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি।

কাউন্টারের সামনে গিয়ে দেখা যায়, কয়েকজন বসে আছেন। তাদের মধ্য থেকে মোহাম্মদ শাহ আলম নামে এক টিকিট প্রত্যাশী বলেন, আমি দ্রুতযান এক্সপ্রেসে রাজশাহী যাব। শুক্রবার সন্ধ্যা ৭টায় আমি এখানে এসেছি। আজ যখন টিকিট শেষ হয়ে গেছে, তখনও লাইনে ২০-২৫ জন ছিলেন। যখন রাতে এসে সিরিয়ালে ছিলাম তখন প্রায় ১৫০ জন আমার সামনে ছিলেন। ৫ তারিখের টিকিট তো পাইনি, এখন ৬ তারিখের টিকিটের জন্য বসছি। বাকিটা কি হবে জানি না।

সরজমিনে গিয়ে দেখা যায়, এ দিন পুরুষদের পাশাপাশি নারীরাও অপেক্ষায় আছেন স্টেশনে। ঈদের আগে সড়কপথে অনেক বেশি যানজট থাকবে এমন আশঙ্কায় তারা ট্রেনের টিকিট পেতে আগ্রহী। যাত্রাপথের ভোগান্তি এড়াতে এজন্য আগেই ট্রেনের টিকিট সংগ্রহ করতে এসেছেন তারা।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, শনিবার দেওয়া হবে ৬ জুলাইয়ের টিকিট। ৭ জুলাইয়ের টিকিট ৩ জুলাই, ৮ জুলাইয়ের টিকিট ৪ জুলাই এবং ৯ জুলাইয়ের টিকিট ৫ জুলাই বিক্রি হবে

এ ছাড়া ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ১১ জুলাই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা