মোংলা বন্দরে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে আলোচনা সভা

মনির হোসেন,মোংলা | ২৮ জুন ২০২২, ০৪:৪৫

সংগৃহীত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে আলোচনাসভা ও হাইড্রোগ্রাফির উপর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। 

সোমবার (২৭ জুন) মোংলা বন্দরের সভাকক্ষে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার। 

এছাড়াও উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মবক’র বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন মেরিটাইম স্টেক হোল্ডারের প্রতিনিধি ও মোংলা বন্দরের উর্ধ্বতন কর্মকর্তাগণ। মোংলা বন্দরের প্রধান হাইড্রোগ্রাফার লেফটেন্যান্ট কমান্ডার এম ওবাইদুর রহমান বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসের গুরুত্ব এবং মোংলা বন্দরের হাইড্রোগ্রাফি শাখা কর্তৃক পরিচালিত বিভিন্ন কার্যক্রমের উপর বিশেষ তথ্যচিত্র উপস্থাপন করেন এবং হাইড্রোগ্রাফি শাখা কর্তৃক বিভিন্ন ইকুইপমেন্ট এর প্রদর্শণ করা হয়।

হাইড্রোগ্রাফি বিষয়ে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং সমুদ্র সম্পর্কে জ্ঞান বৃদ্ধিতে হাইড্রোগ্রাফার এবং হাইড্রোগ্রাফির অবদান সম্পর্কে তুলে ধরার লক্ষ্যে দিবসটি পালিত হয়। ‘‘জাতিসংঘের দশ বছর মেয়াদী মহাসমুদ্র পরিকল্পনায় হাইড্রোগ্রাফির অবদান” ছিল এই বছরের হাইড্রোগ্রাফি দিবসের প্রতিপাদ্য। সমুদ্র থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করার বিষয়ে কারিগরি পর্যায়ে বৈশ্বিকভাবে যে সমন্বয় সাধন করে থাকে তার অবদান তুলে ধরাও এই দিবসটির আরেকটি উদ্দেশ্য। এই দিবস পালনের মাধ্যমে দেশের সমুদ্র সংক্রান্ত কমিউনিটি এবং অন্যান্য স্টেক হোল্ডারদের মাঝে সচেতনতা সৃষ্টি হবে এবং ভবিষ্যতে যে কোন মেরিটাইম সংক্রান চ্যালেঞ্জ মোকাবেলায় একটি ভিত্তি তৈরী হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা