নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি | ২৬ জুন ২০২২, ২০:৪৭

সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

শনিবার (২৫ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চৌমুহনী টক্কাপোল এলাকা থেকে ট্রেনে কাটা এ মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন সন্ধ্যা ৭টা ১০মিনিটের দিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে।  

চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো.নোফেল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, খবর পেয়ে রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি আরো জানায়,ধারণা করা হচ্ছে শনিবার সন্ধ্যার দিকে কোন সময় ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লোকটিকে স্থানীয়রা কেউ চিনতে পারছেনা। এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা