রাঙ্গাবালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি | ২৪ জুন ২০২২, ১০:১৯

সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

দেশের ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষ্যে দলটির উপজেলা আওয়ামী লীগের গৃহীত কর্মসূচির আলোকে চরমোন্তাজ ইউনিয়নের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

বিকেলে একটি বর্ণাঢ্য মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় নেতা কর্মীরা অংশ নেন, এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহজ্ব একে সামসুদ্দিন আবু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, সহ সভাপতি এম আজাদ খান সাথী, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হাওলাদার সহ দলটির অন্যান্য সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তব্যে নেতাকর্মীরা দলটির সংগ্রাম ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন তথ্যসহ বর্তমান সরকারের সুশাসনের কথা তুলে ধরেন। সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে দোয়া মিলাদ ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা