মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাগুরা প্রতিনিধি | ২৪ জুন ২০২২, ০৫:১১

সংগৃহীত

মাগুরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান ঈদগা ময়দানের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন বৃহস্পতিবার সকাল ৯ টায় ঈদগাহ কমিটির সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান , মাগুরা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, মাগুরা পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওহাব চোপদার, ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন আলী, ইসলামিক ফাউন্ডেশন এর সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আলোচনা সভায় বক্তাগণ স্থানীয় এলাকার সমস্যাগুলো সংসদ সদস্যের বরাবর তুলে ধরেন এবং সংসদ সদস্য উক্ত সমস্যাগুলি দ্রুত সময়ের মধ্যে নিরসনের আশ্বাস দেন। 

অনুষ্ঠানের শেষে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান ঈদগাহ ময়দানের মেহরাবের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এবং স্থানীয় মসজিদের ইমাম সাহেব দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা