রেডিয়েন্ট শিপইয়ার্ডে মোংলা বন্দর কর্তৃপক্ষের জন্য চারটি জলযান নির্মানের কিল লেয়িং অনুষ্ঠিত

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ২৩ জুন ২০২২, ১৮:৫০

সংগৃহীত

রেডিয়েন্ট শিপইয়ার্ড লিমিটেড, দাউদপুর, রুপগঞ্জ, নারায়নগঞ্জ কর্তৃক মোংলা বন্দর কর্তৃপক্ষের জন্য মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তৈল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় একটি সেলফ প্রপেল্ড বার্জ, ১ টি টাগ বোট, ১ টি পন্টুন ও ১ টি ডাম্ব বার্জ নির্মান করা হবে। এ উপলক্ষে বুধবার ২২ জুন ২০২২ রেডিয়েন্ট শিপইয়ার্ড চত্বরে ৪ টি জলযানের কিল লেয়িং অনুষ্ঠিত হয়।

কিল লেয়িং সেরিমনিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেডিয়েন্ট শিপইয়ার্ড লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর একেএম আলাউদ্দিন সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উক্ত জলযান গুলিতে বিশ্বখ্যাত জাপানি ইয়ানমার ইঞ্জিন, ইউ.কে. এর বিশ্বখ্যাত কোম্পানি ইন্টারপাওয়ার নির্মিত জেনারেটর ও অন্যান্য যন্ত্রপাতি এবং ইতালির কোম্পানি Eliche Radice নির্মিত প্রপেলার ও প্রপেলার শ্যাফট ব্যবহৃত হবে।

মোংলা বন্দরে আগত সমূদ্রগামী জাহাজের বর্জ্য এবং ছোট বড় জাহাজ হতে নিসৃত বর্জ্য ও তেলের দূষণ হতে মোংলা বন্দর, নদ-নদী এবং সুন্দরবনের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় গৃহিত এই প্রকল্পটি বর্তমান সরকারের একটি সময়োপযোগী পদক্ষেপ। প্রসংগতঃ আজকের এই মহতি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শিপইয়ার্ডের/প্রকল্পের কাজ শুরু হল। রেডিয়েন্ট শিপইয়ার্ড আগামী দিনে এরুপ আরো মানসম্মত কাজের মধ্য দিয়ে সেবা প্রদানে অংগীকারাবদ্ধ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা