জামালপুরে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করছে

জামালপুর প্রতিনিধি | ২২ জুন ২০২২, ০৩:১৩

সংগৃহীত

জামালপুরে গত ২৪ ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি ৯সে,মিটার বেড়ে বিপদসীমার ৫৪সে, মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।

উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে জামালপুরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায়, নতুন করে আরো বেশ এলাকা পানি বন্দি হয়ে পরেছে। দেখা দিয়েছে খাদ্যও বিশুদ্ধ পানির সংকট।

মঙ্গলবার(২১জুন) সকালে জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থেকে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট ৫৪সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে। জেলার ইসলামপুর,দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ,মেলান্দহ, সরিষাবাড়ি ও বকশীগঞ্জে বন্যার পানি বৃদ্ধির ফলে ছয় উপজেলায় ৩১টি ইউনিয়নে পানি প্রবেশ করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ।

এছাড়াও মাদারগঞ্জ উপজেলার পৌরএলাকায় একটি কাচা সড়ক পানির তুরে ধসে গিয়ে বেশ কিছুএলাকা প্লাবিত হয়েছে। জেলায় পানি বন্দি হয়ে পরেছে প্রায় ৮৫হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে ১২শত হেক্টর ফসলের মাঠ, গোচারণভুমি, ডুবে গেছে কাঁচা পাকা সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।বন্ধ হয়ে গেছে। এছাড়াও ভাঙ্গনের কবলে পরে ২০টি বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে।

জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো, আলমগীর হোসেন জানিয়েছেন,বন্যা দুর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় ৫০মে.টন চাল ও নগদ ১লাখ টাকা বরাদ্দ দেওয়া আছে । দুর্যোগ মোকাবিলা ১০৩টি আশ্রয় কেন্দ্র ও ৮০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।এরই মধ্য ৪০টি পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছে। বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা