পাবনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

সময় ট্রিবিউন | ১৭ জুন ২০২২, ০৩:২৮

বৃহস্পতিবার দুপুরে শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান-ছবি: সময় ট্রিবিউন

পাবনা প্রতিনিধি:

পাবনা পৌর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দশদিনব্যপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়াম মাঠে শিক্ষার্থী ও খেলোয়ারদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান।

আয়োজকরা জানান, পাবনা পৌরসভা সার্বিক সহযোগিতায় পৌর এলাকার ৩৪টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের বালক ও বালিকা আলাদা দলে বিভক্ত হয়ে গ্রুপ পদ্ধতিতে এই খেলায় অংশ গ্রহণ করবে। প্রতিযোগিতায় মোট ৬৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৮টি করে দলের ৪টি করে খেলা হবে। প্রাথমিক বিদ্যালয়ে ১২ বছর বয়সী আগ্রহী শিক্ষার্থী বালক ও বালিকাদের নিয়ে এই দল গঠন করা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দু’টি করে দল এই খেলায় অংশগ্রহণ করছে।

শিক্ষক ও ক্রীড়া সংগঠক মাহামুদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাঈদা শবনম, সহ উপ-শিক্ষা অফিসার মোমম্মদ আলী, শিক্ষক ইকরামুল কবীর, মির্জা আলোয়ারুল হক, এনামুল কবীর সিদ্দিকী, সুখ রঞ্জন চক্রবর্তী, মাহামুদা খাতুন, নাজনীন বেগম, ফেরদৌস হক প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা