দিনে দুপুরে অজ্ঞান করে যুবকের তিন লাখ টাকা ছিনতাই

পাবনা প্রতিনিধি | ১৪ জুন ২০২২, ০৭:২৫

সংগৃহীত

দিনে-দুপুরে রাজু আহমেদ নামের এক যুবকের কাছ থেকে ৩ লক্ষ টাকা ছিনতাই এর অভিযোগ পাওয়া গেছে। মলম পাটির সদস্যরা তাকে অচেতন ব্যাগ থেকে তিন লাখ টাকা নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী। 

সোমবার (১৩ জুন) দুপুর ১২টায় পাবনার ঈশ্বরদী পৌর শহরের শেরশাহ রোডে ফকিরের বটতলার লংকা মসলা মিলের পাশে এ ঘটনা ঘটে।

এ সময় ঐ যুবক অসুস্থ্য হয়ে পড়লে তাকে স্থানীয়রা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। রাজু আহমেদ শহরের শেরশাহ রোডের পারভেজ আলমের ছেলে। তিনি ঈশ্বরদী বাজারে পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান আমব্রেলা ব্রান্ড ‘শো’রুমের ম্যানেজার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাজু আহমেদ জানান, শহরের ন্যাশনাল ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করে শহরের শেরশাহ রোডে তার বাড়িতে ফিরছিলেন।শেরশাহ রোডে লঙ্কা মসলা মিলের পাশে যাওয়া মাত্র পিছন থেকে কে যেনো তার ঘাড়ে হাত দেয়। এরপরই তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় ব্যাগে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

আমব্রেলা ব্রান্ডের ‘শো’ রুমের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম কোহিনুর জানান, রাজু আহমেদকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে শুনে দ্রুত হাসপাতালে যাই। এ টাকা আমাদের প্রতিষ্ঠানের নয়। শুনেছি শেরশাহ রোডের আদুরী নামের এক মহিলার টাকা। রাজু এ টাকা দিতে যাচ্ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, বিষয়টি ভুক্তভোগীর কাছ থেকে শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা